advertisement
advertisement

সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১:০০ অপরাহ্ণ
সেনাবাহিনীর স্বল্প মেয়াদে নিয়োগ প্রকল্পে পরিবর্তন আনছে ভারত সরকার, কেন এ নিয়ে বিতর্ক

ভারতের পাটনায় অগ্নিবীর সেনাদের সামরিক মহড়া

advertisement

প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতের তরুণদের কাছে সামরিক বাহিনীর চাকরি ছিল অত্যন্ত আকর্ষণীয়। কারণ, এই পেশায় এমন কিছু সুযোগ পাওয়া যেত, যা অন্য পেশায় খুবই কম। যেমন একটি স্থিতিশীল ক্যারিয়ার, আর্থিক নিরাপত্তা, অবসরের পর পেনশনের নিশ্চয়তা এবং দেশের সেবা করার গর্ব। ২০২২ সালে সামরিক বাহিনীর চাকরিতে বড় পরিবর্তন আনে ভারত সরকার।

নতুন এক সংস্কার প্রকল্পের ঘোষণা দিয়ে জানানো হয়, সশস্ত্র বাহিনীতে নতুন নিয়োগ পাওয়া তরুণ-তরুণীদের চাকরির মেয়াদ হবে মাত্র চার বছর। এরপর তাঁদের মধ্য থেকে মাত্র এক-চতুর্থাংশের চাকরি স্থায়ী করা হবে। বাকিদের এককালীন কিছু অর্থ দিয়ে বেসামরিক জীবনে ফেরত পাঠানো হবে। তবে দীর্ঘদিন ধরে সামরিক চাকরিকে আকর্ষণীয় করে রাখা পেনশন ও অন্যান্য সুযোগ-সুবিধা তাঁরা পাবেন না।

ভারত সরকারের অগ্নিপথ নামের এ প্রকল্প সে দেশে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর