advertisement
advertisement

১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
১০বার ৭ গোল করা আর্জেন্টিনার ইতিহাসে সবচেয়ে বড় জয় কোনটি

কোস্টারিকা ম্যাচে আর্জেন্টিনা একাদশ

advertisement

কর্দোবায় কোস্টারিকাকে ৭–০ গোলে হারিয়ে ২০২৬ সাল শেষ করেছে আর্জেন্টিনা। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের ফুটবল ইতিহাসে এক ম্যাচে অন্তত সাত গোল করার ঘটনা এ নিয়ে ১৭তমবার। তবে এই জয়ের আরেকটি তাৎপর্য আছে। ২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর কোচ লিওনেল স্কালোনির অধীনে এটিই যৌথভাবে সবচেয়ে বড় ব্যবধানের জয়।এর আগে গত মাসে মনুমেন্তাল স্টেডিয়ামে বুরকিনা ফাসোর বিপক্ষেও ৭–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

যদিও সেই ম্যাচে আফ্রিকার দলটি তাদের নিয়মিত খেলোয়াড়দের বেশির ভাগকে খেলায়নি। মাঠে নামিয়েছিল মূলত অনূর্ধ্ব-২৩ দলের ফুটবলারদের।১৯৪২ কোপা আমেরিকায় ইকুয়েডরের বিপক্ষে সেই ম্যাচের একটি মুহূর্ত২০২৩ সালের ২৯ মার্চ কুরাসাওয়ের বিপক্ষেও একই ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা। সেদিন জাতীয় দলের জার্সিতে শততম গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি।

স্কালোনির আগে ২০১৪ ও ২০১৫ সালেও যথাক্রমে হংকং ও বলিভিয়ার বিপক্ষে ৭–০ গোলের জয় পেয়েছিল আর্জেন্টিনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর