advertisement
advertisement

ফাতিহা আয়াত পেল বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ণ
ফাতিহা আয়াত পেল বিশ্বসেরা ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ স্বীকৃতি

ফাতিহা আয়াত

advertisement

আন্তর্জাতিক সম্মাননা ‘প্রমিস অ্যাওয়ার্ডস ২০২৬’-এ ‘ইয়ুথ অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে বাংলাদেশের ফাতিহা আয়াত। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ইউথ ক্লাবস (ডব্লিউওয়াইসি) এ সম্মাননা দিয়েছে তাকে। চূড়ান্ত পর্বে গুয়াতেমালা, যুক্তরাজ্য ও মেক্সিকোর তিন প্রতিযোগীকে পেছনে ফেলে এই স্বীকৃতি অর্জন করে ফাতিহা।

এবারের প্রতিযোগিতায় ফাতিহার সঙ্গে চূড়ান্ত তালিকায় ছিল গুয়াতেমালার কারেন আবিগাইল, যুক্তরাজ্যের অ্যাডাম হেনসন এবং মেক্সিকোর এলিসমা আদামারি। ১৫ নভেম্বর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এই অর্জনের খবর জানায় ফাতিহা। নিজের অনুভূতি প্রকাশ করে ফাতিহা লিখেছে, এই বিজয় শুধু তার একার নয়, বাংলাদেশেরও গৌরব।ওয়ার্ল্ড ইউথ ক্লাবসের অন্যতম আয়োজন প্রমিস অ্যাওয়ার্ডস।

সংস্থাটি আন্তর্জাতিক নেটওয়ার্কের বিভিন্ন দেশের তরুণ, সংগঠন ও যুব উন্নয়নমূলক উদ্যোগের কাজের স্বীকৃতি দিতে প্রতিবছর এ পুরস্কার দেয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর