advertisement
advertisement

রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ণ
রিয়াদে শক্তিশালী বিস্ফোরণ, বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রে হামলার দাবি হুতিদের

গত মাসে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের হুতিদের হামলার পর সেখানে একটি অবকাঠামো থেকে কালো ধোঁয়া উঠতে দেখা যায়

advertisement

সৌদি আরবের স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ভোরে রাজধানী রিয়াদে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরা। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৃহস্পতিবার ভোরে সৌদি আরবের যুদ্ধবিমান হুতিদের নিয়ন্ত্রণে থাকা ইয়েমেনের রাজধানী সানায় হামলা চালিয়েছে। হুতিদের পরিচালিত সংবাদ সংস্থা সাবায় হামলার খবর জানানো হয়েছে। হামলার বিষয়ে বিস্তারিত আর কিছু জানায়নি তারা।

তবে প্রাথমিক মূল্যায়নে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে কিছু ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। কয়েক মাস ধরে সৌদি আরব লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, সম্ভাব্য বিপদের বিষয়ে নাগরিকদের সতর্ক করতে রিয়াদে সতর্কবার্তা জারি করা হয়েছিল।

কয়েক মিনিট পর দেওয়া আরেকটি পোস্টে কর্তৃপক্ষ জানায়, বিপদের আশঙ্কা কেটে গেছে।কিন্তু বিপদ আপাতত কেটে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর