advertisement
advertisement

রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ণ
রাজধানীর কাঁঠালবাগানে আবাসিক ভবনে আগুন, তিনজন দগ্ধ

আগুন

advertisement

রাজধানীর কাঁঠালবাগান এলাকায় ১০তলা একটি আবাসিক ভবনের চতুর্থ তলায় আগুন লেগেছে। এ ঘটনায় তিনজন দগ্ধ হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে কাঁঠালবাগানের কাঞ্চন টাওয়ার নামের ভবনে এ ঘটনা ঘটে।ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে এই আগুন লেগে থাকতে পারে।ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, খবর পেয়ে সকাল ৮টা ৩১ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দগ্ধ তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।দগ্ধ তিনজনের নাম–পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর