advertisement
advertisement

বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়!


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:২১ পূর্বাহ্ণ
বিচ্ছেদ নয়, শেষ পর্যন্ত ভালোবাসার জয়!

অলংকরণ: মাসুক হেলাল

advertisement

স্বামীর ইশারা পেয়ে স্ত্রী এগিয়ে এসে স্বামীকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। সত্যিই, দৃশ্যটি ছিল অসাধারণ আবেগঘন। এটি ছিল একটি সালিসের দৃশ্য। দীর্ঘ আলোচনা, সমালোচনা ও নানা কথাবার্তার পর শেষ সিদ্ধান্তে পৌঁছানোর পালা। সিদ্ধান্ত অনুযায়ী, স্বামী-স্ত্রীর বিচ্ছেদ হবে এবং ডিভোর্স পেপারে স্বাক্ষরের মাধ্যমে শেষ হবে তাঁদের সম্পর্ক। এলাকাবাসীর সামনে স্ত্রী ডিভোর্স পেপার হাতে নিলেন। কলমও হাতে তুলে নিলেন স্বাক্ষর করার জন্য।

কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি কিছুটা ভাবনায় পড়ে গেলেন। হয়তো মনে মনে ভাবছিলেন, এত দিনের ভালোবাসা, সংসার ও সম্পর্ক কি সত্যিই একটি স্বাক্ষরের মাধ্যমে শেষ হয়ে যাবে?চারপাশে অসংখ্য মানুষ তাকিয়ে আছেন। মুরব্বিরাও অপেক্ষা করছেন। কিন্তু মেয়েটি যেন কিছুতেই কলম চালাতে পারছেন না। কারণ, একটি স্বাক্ষরই যে স্বামী-স্ত্রীর বন্ধন চিরতরে ছিন্ন করে দিতে পারে!ঠিক সেই মুহূর্তে মেয়েটির দৃষ্টি পড়ল স্বামীর দিকে।

স্বামী ইশারায় তাঁকে বুঝিয়ে দিলেন, স্বাক্ষর কোরো না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর