advertisement
advertisement

মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:০০ পূর্বাহ্ণ
মধ্যরাতে আটক অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি

জ্যোতিকা জ্যোতি। অভিনেত্রীর সৌজন্যে

advertisement

রাত তখন প্রায় পৌনে তিনটা। রাজধানীর উত্তরায় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতির বাসার সামনে পুলিশ। এর আগেই ফেসবুক লাইভে এসে কান্নায় ভেঙে পড়েন এই অভিনেত্রী। দাবি করেন, তিনি কোনো অন্যায়ের সঙ্গে জড়িত নন। পুলিশকে অনুরোধ করেন, তাঁর হাতে যেন হাতকড়া পরানো না হয়।

শেষ পর্যন্ত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোররাতে তাঁকে বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।রাজধানীর তুরাগ থানাধীন উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি আবাসিক কোয়ার্টার থেকে জ্যোতিকা জ্যোতিকে আটক করা হয়। তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন।

মোস্তাফিজুর রহমান জানান, দিবাগত রাত পৌনে তিনটার দিকে অভিনেত্রীকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জন্য মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর