advertisement
advertisement

‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী খাতুন, যেন সিনেমার কাহিনি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:৩৪ পূর্বাহ্ণ
‘মাথায় আঘাতের পর’ স্মৃতিশক্তি ফিরে পেলেন বেবী খাতুন, যেন সিনেমার কাহিনি

১৩ বছর পর নিজ বাড়িতে বেবী খাতুন। বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামে

advertisement

চলচ্চিত্রে প্রায়ই দেখা যায়, প্রেম করে বিয়ে। তারপর বিচ্ছেদের আঘাত সহ্য করতে না পেরে নায়ক অথবা নায়িকা স্মৃতি হারিয়ে ফেলেন। মানসিক ভারসাম্য হারিয়ে ঘুরতে থাকেন পথে পথে। হঠাৎ একদিন আরেকটা আঘাতে ফিরে আসে স্মৃতিশক্তি।রাজশাহীর পবা উপজেলার বেবী খাতুনের জীবনের গল্পটা এমন সিনেমার চেয়ে কোনো অংশে কম নয়। প্রেম করে বিয়ে করেছিলেন। ছয় মাসের মাথায় ঘটে বিচ্ছেদ। সইতে না পেরে এক পর্যায়ে মানসিক ভারসাম্য হারান। এরপর ১৩ বছর পথে পথে ঘুরেছেন।

হঠাৎ এক রিকশাওয়ালা তাঁর মাথায় ইট ছুড়ে মারেন। গুরুতর আহত অবস্থায় কোনো এক ব্যক্তি তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। চিকিৎসায় শারীরিকভাবে সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তাঁর স্মৃতিও ফিরে আসে। বেবী খাতুন স্বাভাবিক কথা বলছেন। নিজের বাড়িতে ফিরে গেছেন।জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ৪১ বছর বয়সী বেবী খাতুনের বাড়ি রাজশাহীর পবা উপজেলার কুখন্ডি গ্রামে। তাঁর বাবার নাম মেহের মোল্লা। ১১ ভাইবোনের মধ্যে বেবী খাতুন অষ্টম।

তিনি ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর