advertisement
advertisement

দুর্নীতির বিরুদ্ধে এডিস মশার যুদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
দুর্নীতির বিরুদ্ধে এডিস মশার যুদ্ধ

advertisement

শহরজুড়ে ডেঙ্গুর মৌসুম। তবে এ বছর এডিস মশাদের লক্ষ্য একটু ভিন্ন। মশা কলোনির হাইকমান্ড মিটিংয়ে প্রধান এডিস মশা ঘোষণা দিল, ‘এত গরিব আর মধ্যবিত্তের রক্ত চুষে কী লাভ? ওদের রক্তে এমনিতেই ঋণ আর টেনশনের বোঝা। এবার টার্গেট হবে যারা মানুষের রক্ত চুষে কোটি কোটি টাকা কামায়!’অপারেশনের নাম ‘প্ল্যাটিলেট রিফর্মেশন’।প্রথম টার্গেট পাসপোর্ট অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা মতিন সাহেব।

তিনতলার এসি রুমে বসে ফাইল আটকে বাড়তি টাকা আদায় করাই তাঁর প্রধান কাজ দালালদের কাছে। দালালেরা আবার সে টাকার জন্য সাধারণ মানুষদের চাপ দেয়, ফাইলে এই ডকুমেন্টে সমস্যা, ওই ডকুমেন্টে সমস্যা বলে। সেদিন দুপুরে টেবিলের ওপর ফাইল রেখে মতিন সাহেব ঘুমাচ্ছিলেন। সুযোগ বুঝে মশাবাহিনীর প্রথম সদস্য তাঁর ঘাড়ে কামড় বসিয়ে ফিসফিস করে বলল, ‘পনেরো কর্মদিবসের পাসপোর্ট দুই মাস আটকে রেখে পাঁচ হাজার টাকা ঘুষ নেন?

এবার আমার হুলের ইনজেকশনটা ফ্রি নেন, স্যার!’হাফিজ ভাই, আলুর দাম বাড়াতে বাড়াতে মানুষের প্লেট খালি করেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর