‘সিলেট টি’ ব্র্যান্ডের উদ্বোধনী অনুষ্ঠানে পর্তুগালের ব্রাগানজা রাজপরিবারের সদস্য রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকাসহ অতিথিরা। হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে ভারতীয় দার্জিলিং ও আসাম কিংবা শ্রীলঙ্কার সিলন চায়ের পরিচিতি থাকলেও বাংলাদেশের চা এখনো সেভাবে জায়গা করে নিতে পারেনি। এ অবস্থায় বিশ্ববাজারে বাংলাদেশের চা জনপ্রিয় করার উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান লন্ডন টি এক্সচেঞ্জ।
আগামী দুই থেকে তিন বছরের মধ্যে বাংলাদেশ থেকে বছরে এক কোটি কেজির বেশি চা নেবে প্রতিষ্ঠানটি।এ পরিকল্পনার অংশ হিসেবে ‘সিলেট চা’ নামে নতুন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড চালু করেছে লন্ডন টি এক্সচেঞ্জ। বাংলাদেশের চায়ের আন্তর্জাতিক ব্র্যান্ড তৈরির এই উদ্যোগে যুক্ত হয়েছে পর্তুগালের ঐতিহ্যবাহী ব্রাগানজা রাজপরিবার। গতকাল বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে আনুষ্ঠানিকভাবে ব্র্যান্ডটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাগানজা রাজপরিবারের রাজকন্যা মারিয়া ফ্রান্সিসকা, তাঁর স্বামী দুয়ার্তে মারিয়া দে সোসা আরাউজো মার্টিনস, লন্ডন টি এক্সচেঞ্জ গ্রুপের চেয়ারম্যান শেখ আলীউর রহমান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।