advertisement
advertisement

চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:০০ পূর্বাহ্ণ
চাঁদ আর জিরাফের এমন ছবি তুললেন আলোকচিত্রী, দেখে মনে হয় এআই

দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী কাইল গোয়েটশের ক্যামেরায় ধরা পড়েছে এই অসাধারণ মুহূর্ত।

advertisement

মরুভূমির বালিয়াড়ি পেছনের আকাশে বিশাল গোলাপি চাঁদ। তার ঠিক সামনে দাঁড়িয়ে আছে লম্বা গলার এক জিরাফ। মনে হচ্ছে, কোনো সিনেমার দৃশ্য। ছবিটি এত অবিশ্বাস্য যে অনেকেই ভেবেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি। অথচ ছবিটি একেবারেই বাস্তব। দক্ষিণ আফ্রিকার আলোকচিত্রী কাইল গোয়েটশের ক্যামেরায় ধরা পড়েছে এই অসাধারণ মুহূর্ত।ছবিটি তুলতে গিয়ে অবশ্য বেশ দৌড়ঝাঁপ করতে হয়েছিল তাঁকে।

দক্ষিণ আফ্রিকার নামিব মরুভূমিতে সেদিন একদল আলোকচিত্রীর কর্মশালা চলছিল। গোয়েটশ তাঁর শিক্ষার্থীদের নিয়ে এসেছিলেন মরুভূমির বালিয়াড়ির ওপর একটি পুরোনো গাছের পেছনে পূর্ণিমার চাঁদ ওঠার ছবি তুলতে। আশপাশে জিরাফ আছে, সেটি তাঁরা জানতেন। তবে ছবির পরিকল্পনায় জিরাফ ছিল না।ক্যামেরা ও ট্রাইপড সাজানোর সময় হঠাৎ গোয়েটশের চোখে পড়ল, একটি বিশাল জিরাফ তাঁদের দিকে এগিয়ে আসছে। সম্ভবত আশপাশের শব্দে কৌতূহলী হয়ে প্রাণীটি কাছে চলে এসেছিল।

গোয়েটশ বুঝতে পারলেন, জিরাফটি এগিয়ে গেলে চাঁদের ঠিক সামনে দিয়ে চলে যাবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর