advertisement
advertisement

রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:০৮ পূর্বাহ্ণ
রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসুন: আ.লীগের নেতা-কর্মীদের উদ্দেশে যুবদলের নেতারা

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল। নয়াপল্টন, ঢাকা। ১৮ নভেম্বর ২০২৬

advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের উদ্দেশে জাতীয়তাবাদী যুবদলের নেতারা বলেছেন, রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিয়ে আসতে হবে। কারণ, ঘরে ফিরে যাওয়ার সম্ভাবনা কম। আওয়ামী লীগের নেতা-কর্মীরা অগ্নিসংযোগ করলে তাঁদের বাড়িঘরেও পাল্টা আগুন দেওয়ার হুমকি দিয়েছেন তাঁরা।বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে যুবদল নেতারা এ কথা বলেন।

আওয়ামী লীগের ‘সন্ত্রাস, নৈরাজ্য ও অপরাজনীতির’ প্রতিবাদে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল এ কর্মসূচির আয়োজন করে।সমাবেশে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাঁদের সহনশীলতাকে দুর্বলতা মনে করছেন। তাঁরা মাঠে নামলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না। একটি হাত উঠলে ১০টি হাত উঠবে।

তিনি বলেন, ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর যুবদলের নেতা-কর্মীরা বিভিন্ন মন্দির ও আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর পাহারা দিয়েছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর