advertisement
advertisement

হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ণ
হাতির গায়ে আটটি গুলি, খুঁজে বের করে চিকিৎসা দিচ্ছে বন বিভাগ

কক্সবাজারের টেকনাফের শিলখালীর গহিন বনে গুলিবিদ্ধ বন্য হাতিটিকে খুঁজে বের করে চিকিৎসা দেওয়ার অভিযানে বন বিভাগের কর্মীরা

advertisement

তিন দিন ধরে কক্সবাজারের টেকনাফ উপজেলার জাহাজপুরা ও বাহারছড়া বনসংলগ্ন এলাকায় আহত পা নিয়ে ঘুরে বেড়ানো একটি হাতিকে খুঁজে বের করে চিকিৎসা দিয়েছে বন বিভাগ। বন বিভাগ বলছে, হাতিটির গায়ে আটটি গুলির চিহ্ন রয়েছে। এর মধ্যে পেছনের ডান পায়ের হাড়ে ঢুকে যাওয়া দুটি গুলি বের করা যায়নি।যে বনে হাতিটিকে পাওয়া গেছে, সেখানে টেকনাফের মানব পাচারকারী ও রোহিঙ্গা অস্ত্রধারীদের আস্তানা রয়েছে। বন বিভাগ বলছে, টেকনাফ হাতির গুরুত্বপূর্ণ আবাসস্থল।

আস্তানার আশপাশে চলে আসায় হাতিটিকে গুলি করা হয়েছে। টেকনাফের স্থানীয় বাসিন্দাদের মধ্যে যাঁরা অপহরণের শিকার হয়েছেন, তাঁরাও ডাকাতদের হাতে হাতি গুলিবিদ্ধ হওয়ার ঘটনা বন বিভাগের কর্মকর্তাদের জানিয়েছেন।গত মঙ্গলবার টেকনাফের লোকালয় থেকে চার কিলোমিটার গহিনে শিলখালীর সংরক্ষিত বনে হাতিটির অবস্থান খুঁজে পায় বন বিভাগ। সন্ধ্যা হয়ে যাওয়ায় তখন হাতিটিকে চিকিৎসা দেওয়া যায়নি।

বুধবার দুপুর ১২টার দিকে বন বিভাগের ভেটেরিনারি সার্জনসহ ২০ জনের একটি দল হাতিটিকে চিকিৎসা দেওয়া শুরু করে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর