জেনিফার লোপেজ। রয়টার্স
গান, নাচ ও অভিনয়—তিন মাধ্যমেই নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন জেনিফার লোপেজ। কয়েক দশকের ক্যারিয়ারে পেয়েছেন তারকাখ্যাতি, গড়েছেন শক্ত অবস্থান। কিন্তু সাম্প্রতিক সময়ে একের পর এক সিনেমা বক্স অফিসে ব্যর্থ হওয়ায় অভিনয় নিয়ে আত্মবিশ্বাসে চিড় ধরেছে এই হলিউড তারকার। এমনকি অভিনয় ছেড়ে সংগীত ও প্রযোজনায় বেশি মনোযোগ দেওয়ার কথাও ভাবছেন তিনি।
ব্রিটিশ সাময়িকী হিট জানিয়েছে, সাম্প্রতিক কয়েকটি সিনেমা দর্শকের প্রত্যাশা পূরণ করতে না পারায় নিজের ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে নতুন করে ভাবছেন লোপেজ। গত কয়েক মাসে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে এ নিয়ে আলোচনাও করেছেন তিনি। একটি সূত্রের দাবি, সাম্প্রতিক ব্যর্থতাগুলো লোপেজকে বেশ ভাবিয়ে তুলেছে। সূত্রটি বলেছে, ‘গত কয়েক বছরে তাঁর বেশ কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সফল হয়নি।
এতগুলো সিনেমার পর কীভাবে আবার ঘুরে দাঁড়াবেন, তা নিয়ে কখনো কখনো সংশয়ে ভুগছেন তিনি।’জেনিফার লোপেজ।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।