advertisement
advertisement

ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
ব্যাটসম্যান লিটন চমৎকার, কিপার লিটন বিস্ময়কর

জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে

advertisement

রেকর্ডটি এতক্ষণে সবার জানা। টেস্টের দেড় শ বছরের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ ডিসমিসালের রেকর্ড এখন বাংলাদেশের লিটন দাসের। জোহানেসবার্গ টেস্টের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ১০ ব্যাটসম্যানের আটজনই আউট হয়েছেন লিটনের হাতে। এর মধ্যে ক্যাচ ৬টি, স্টাম্পিং ২টি।লিটনকে নিয়ে কথা হলে ব্যাটিংটাই আগে আসে। ব্যাট হাতে তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্নও নেই। জোহাসেনবার্গ টেস্টের প্রথম ইনিংসেও তো সেঞ্চুরি করেছেন।

কিন্তু উইকেটের পেছনে দাঁড়িয়ে যে লিটন প্রতিনিয়ত দলের জন্য অবদান রাখেন, তা নিয়ে কতটুকু আলোচনা হয়? ব্যাটসম্যান লিটনের পরিচিতি যতটা বিস্তৃত, উইকেটকিপার হিসেবে তাঁর মূল্যায়ন কি ততটাই? জোহানেসবার্গের রেকর্ড নতুন করে সামনে এনেছে সেই আলোচনা।সবকিছু আবার স্কোরকার্ডেও ধরা পড়ে না। যেমন হাসান মাহমুদের মতো পেসারের বলেও লিটন শর্ট কিপিং করেন। উইকেটের বেশ কাছে দাঁড়িয়ে ব্যাটসম্যানের পায়ের নড়াচড়া ও শট খেলার সুযোগ সীমিত করে দেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে এভাবেই স্টাম্পিং করেছিলেন জশুয়া বিশপকে।চলমান জোহানেসবার্গ টেস্টেও দেখা গেছে একই দৃশ্য।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর