ইসিএস কম্পিউটার সিটিতে পছন্দের পণ্য কিনছেন এক ক্রেতা
চলতি সপ্তাহে রাজধানীর বিভিন্ন কম্পিউটার বাজারে আরজিবি মডেলের র্যামের দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা গেছে, ব্র্যান্ড ও মডেলভেদে এসব র্যামের দাম বেড়েছে ৫০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত। তবে সব ধরনের র্যামের দামে এই পরিবর্তন দেখা যায়নি। মূলত আরজিবি সুবিধাযুক্ত নির্দিষ্ট কিছু মডেলের দাম বেড়েছে। ফলে এসব র্যাম কিনতে আগ্রহী ক্রেতাদের আগের তুলনায় কিছুটা বেশি অর্থ খরচ করতে হচ্ছে।
অন্যদিকে কম্পিউটারের অন্যান্য পণ্যের দামে এ সপ্তাহে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন দেখা যায়নি। প্রসেসর, মাদারবোর্ড, এসএসডি, গ্রাফিক্স কার্ড, হার্ডডিস্ক ও মনিটরসহ অন্যান্য পণ্যের দাম গত সপ্তাহের মতোই স্থিতিশীল রয়েছে।
রাজধানীর একাধিক কম্পিউটার বাজার ঘুরে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দাম তুলে ধরা হলো।প্রসেসরইন্টেল: কোর আলট্রা ৯ ২৮৫কে ৫.৭০ গিগাহার্টজ (গি.হা.) ৬২ হাজার টাকা, কোর আই-৯ ৬.০০ গি.হা. ১৪ প্রজন্ম র্যাপ্টর লেক রিফ্রেশ ৫৬ হাজার টাকা, কোর আলট্রা ৭ ২৬৫কে (৫.৫ গি.হা.) ৩৫ হাজার টাকা, কোর আই-৭ ৫.৬০ গি.হা. ১৪ প্রজন্ম ৫০ হাজার টাকা, কোর আই-৭ ৫.৪০ গি.হা. ১৩ প্রজন্ম ৪৩ হাজার টাকা, কোর আলট্রা–৫ ২৪৫ কেএফ (৫.২ গি.হা.) ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৫.৩০ গি.হা.) ১৪৬০০কেএফ ১৪ প্রজন্ম ৩৮ হাজার টাকা, কোর আই–৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৯ হাজার ৫০০ টাকা এবং কোর আই–৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৬ হাজার ৫০০ টাকা।এএমডি: রাইজেন–৯ ৭৯৫০এক্স ৪.৫...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।