advertisement
advertisement

ইরানকে যেভাবে শক্তিশালী করছে রাশিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৮:০০ পূর্বাহ্ণ
ইরানকে যেভাবে শক্তিশালী করছে রাশিয়া

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান

advertisement

ইরানকে সামরিক গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে রাশিয়া। বিশেষ করে রুশ সামরিক স্যাটেলাইট থেকে পাওয়া ছবি ও তথ্য যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আগাম প্রস্তুতি নিতে তেহরানকে সাহায্য করছে। এতে ইরান শত্রুপক্ষের অবস্থান শনাক্ত করার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি ও সেনা মোতায়েনের গতিবিধিও পর্যবেক্ষণ করতে পারছে।ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের উত্তেজনা কিছুটা কমার আশা দেখা গেলেও নতুন হামলার আশঙ্কা রয়েছে।

কাতার ও পাকিস্তান সমঝোতার চেষ্টা চালাচ্ছে। আপাতত হামলা থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের আগাম হামলা শনাক্ত করা ও নিখুঁতভাবে পাল্টা আঘাত হানার সক্ষমতা এ সিদ্ধান্তের পেছনে ভূমিকা রাখতে পারে।

রাশিয়ার গোয়েন্দা সহায়তা এ সক্ষমতা বাড়াচ্ছে বলে ধারণা করা হচ্ছে।ইরান যুদ্ধ, নাকি দাজ্জালতত্ত্বে মোড়া ‘আমেরিকান ক্রুসেড’!ইরান যুদ্ধ নিয়ে ‘আসল কথাডা কেউ কইলেন না’আট মাস ধরে আমার প্রতিষ্ঠিত ‘প্রজেক্ট অরোরাহ’ রাশিয়ার গোয়েন্দা স্যাটেলাইটের গতিবিধি পর্যবেক্ষণ করছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর