ছবিটি মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ারের প্রথম দিকের। ২০০৫ সালের বিশাখাপট্টনমে এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন ১৪৮ রানের ইনিংস
ব্যাটে বল লাগার পর একটা ঝটকা। মুহূর্তেই বল ছুটে যায় সীমানার বাইরে।মহেন্দ্র সিং ধোনির ব্যাটিংয়ের কথা ভাবলে এমন দৃশ্যই চোখে ভাসার কথা। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর ঢাকায় ধোনির ব্যাটিং দেখে শচীন টেন্ডুলকারেরও তা-ই মনে হয়েছিল। এতটাই যে পাশে থাকা ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে বলেছিলেন, ‘দাদা, ছেলেটার হাতে একটা বিশেষ ঝটকা আছে।
ব্যাট চালানোর সময় যেভাবে বল মারে, দেখার মতো।’প্রায় ২২ বছর আগের সেই বাংলাদেশ সফরই ছিল ভারতের হয়ে ধোনির প্রথম আন্তর্জাতিক সফর। শুরুটা অবশ্য সুখকর ছিল না। বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে অভিষেক হয়েছিল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে, ২৩ ডিসেম্বর।আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবার ব্যাটিংয়ে নেমে মোহাম্মদ রফিকের বলে রান নিতে গিয়েছিলেন। ফাইন লেগ থেকে তাপস বৈশ্যের থ্রো ধরে স্টাম্প ভেঙে দেন উইকেটকিপার খালেদ মাসুদ।
প্রথম বলেই শূন্য রানে রানআউট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।