advertisement
advertisement

আমন বিক্রির টাকায় কৃষকদের সংসারে ফিরছে সচ্ছলতা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
আমন বিক্রির টাকায় কৃষকদের সংসারে ফিরছে সচ্ছলতা

ধান কাটা চলছে। গতকাল সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার গোয়ালভাওর এলাকায়। ছবি: প্রথম আলো

advertisement

গত দুই বছর জলাবদ্ধতা ও অতিবৃষ্টিতে আমন ও বোরো ধানের আবাদ করে লোকসান গুনতে হয়েছে কৃষক মনির হোসেনকে। এবার ঋণ করে ৭২ শতক জমিতে আমন চাষ করেছিলেন তিনি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। এবার লাভের মুখ দেখছেন তিনি।মনির হোসেন বলেন, ধান বিক্রি করে উৎপাদন খরচ বাদে প্রতি মণে তাঁর প্রায় ৬০০ টাকা লাভ হচ্ছে। তিনি আশা করছেন ধান উৎপাদন হবে প্রায় ৭৫ মণ। এতে সব খরচ বাদে দিয়ে তাঁর প্রায় ৪৫ হাজার টাকা লাভ হবে।

মনির হোসেনের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের গোয়ালভাওর গ্রামে। তাঁর মতো উপজেলার ৩২ হাজারের বেশি কৃষক চলতি মৌসুমে আমনের আবাদ করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন।

আমন বিক্রির টাকায় তাঁদের সংসারে আসছে সচ্ছলতা।গতকাল বুধবার সকালে উপজেলার কয়েকটি এলাকা ঘুরে স্থানীয় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় গত জুলাইয়ে শুরু হওয়া চলতি খরিপ-২ মৌসুমে রোপা আমনের আবাদ হয় ৯ হাজার ৭০ হেক্টর জমিতে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর