advertisement
advertisement

হৃদয়কে আউট করে এতটা আগ্রাসী কেন হলেন রাবাদা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১০:২২ পূর্বাহ্ণ
হৃদয়কে আউট করে এতটা আগ্রাসী কেন হলেন রাবাদা

হৃদয়ক আউট করার পর রাবাদা, তাঁকে থামাচ্ছেন মার্করাম

advertisement

তাওহিদ হৃদয় যেন চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন কাগিসো রাবাদাকে। পরপর দুই বাউন্ডারিতে বুঝিয়ে দিচ্ছিলেন, দক্ষিণ আফ্রিকার সেরা বোলারের সামনে নতজানু হতে রাজি নন। রাবাদাও যেন এমন চ্যালেঞ্জের অপেক্ষায় ছিলেন। তাঁকে খোঁচালে যে অন্য এক রাবাদার জন্ম হয়, সেটিই কাল দেখেছে ওয়ান্ডারার্স।ঘটনার সাক্ষী দক্ষিণ আফ্রিকার আরেক পেসার ডেন প্যাটারসন। হৃদয়ের পরপর দুই বাউন্ডারির পর তিনিই সতীর্থ রাবাদাকে একটু উসকে দিয়েছিলেন।

প্যাটারসনের বিশ্বাস, প্রতিপক্ষের এমন চ্যালেঞ্জ রাবাদার ভেতরের আগ্রাসনকে আরও জাগিয়ে তোলে। সেটির প্রমাণ পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র একটি ওভার।পরের ওভারেই বল হাতে ছুটে এলেন রাবাদা। করলেন গতিময় খাটো লেংথের বল। হৃদয় অপ্রস্তুত অবস্থায় পুল করতে গিয়ে ব্যাটের ওপরের অংশে বল লাগিয়ে ক্যাচ তুললেন। রায়ান রিকেলটনের হাতে ক্যাচ জমা পড়ায় ২৩ রানে থামে তাঁর ইনিংস। উইকেট পাওয়ার পর রাবাদার উদ্‌যাপনও ছিল দেখার মতো।

তাতে বোঝাও গেল, হৃদয়ের উইকেট তাঁর কাছে কতটা বিশেষ!দ্বিতীয় টেস্ট সেঞ্চুরির পর তাওহিদ হৃদয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর