ছবি: চাকরি–বাকরি
বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ২টি ক্যাটাগরিতে সরাসরি মোট ১০ জন কর্মী নিয়োগ দেওয়া হবে। প্রকৃত বাংলাদেশি নাগরিকেরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।অনলাইন ব্যতীত অন্য কোনো উপায়ে আবেদন গ্রহণ করা হবে না।
২২ নভেম্বর ২০২৬–এ আবেদন শুরু হয়ে চলবে আগামী ২১ ডিসেম্বর ২০২৬ বিকেল ৫টা পর্যন্ত।পদভিত্তিক বিবরণ, গ্রেড ও বেতন স্কেল (জাতীয় বেতন স্কেল, ২০২৬ অনুযায়ী)উৎসব ভাতা ও মাতৃত্ব-পিতৃত্বকালীন ছুটিসহ ব্র্যাকে চাকরির সুযোগ, আবেদন ২১ নভেম্বর পর্যন্ত১. ব্যক্তিগত সহকারী: ৬টি।–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৪ (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।–শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অন্যূন স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে।
কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দের গতিসহ তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।২. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৪টি।–গ্রেড ও বেতন স্কেল: গ্রেড-১৬ (২১,৯০০–৫২,৯০০ টাকা)।–শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।