advertisement
advertisement

খুলনায় ভ্যানে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চালকও গুলিবিদ্ধ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ণ
খুলনায় ভ্যানে থাকা ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, চালকও গুলিবিদ্ধ

গুলি

advertisement

খুলনা নগরের আড়ংঘাটায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে দুজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে আড়ংঘাটা বাজারসংলগ্ন বুড়ির বাড়ি এলাকার পশ্চিমপাড়া কেন্দ্রীয় মসজিদের পাশে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন ঘের ব্যবসায়ী সোলায়মান শেখ (৫৫) ও ভ্যানচালক মো. খালেক (৬৫)। তাঁদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোলায়মান ঘের ব্যবসার পাশাপাশি আগ্রহীদের নিয়ে বড়শি দিয়ে মাছ ধরার আয়োজন করতেন বলে জানা গেছে।২২ দিনে গুলিবিদ্ধ হয়ে ছয়জন নিহত, গুলির ঘটনা ১৩ বার, খুলনায় আতঙ্ক স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে খালেকের ভ্যানে করে বাড়ি ফিরছিলেন সোলায়মান। এ সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা সোলায়মানকে লক্ষ্য করে গুলি চালায়। এতে সোলায়মানের পা, হাত ও ঘাড়ে তিনটি গুলি লাগে। অন্যদিকে ভ্যানচালক খালেকের বাঁ হাতে একটি গুলি লাগে।

স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর