advertisement
advertisement

নিয়ম মেনে মানুষের প্রয়োজন দেখে সেতু নির্মাণ করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ণ
নিয়ম মেনে মানুষের প্রয়োজন দেখে সেতু নির্মাণ করতে হবে

অধ্যাপক আইনুন নিশাত

advertisement

দেশের যোগাযোগব্যবস্থার উন্নয়নে সেতু প্রয়োজন। বড় সেতু দরকার, মাঝারি সেতু দরকার, ছোট সেতু দরকার, অতি ছোট সেতুও দরকার। তাই সেতু নির্মাণের বিরোধিতা করছি না। তবে সেতু নির্মাণের পরিকল্পনা হতে হবে জনস্বার্থকে প্রাধান্য দিয়ে, ব্যক্তির ইচ্ছায় নয়।আমাদের দেশে অনেক সময় ক্ষমতাধর ব্যক্তির প্রভাবে সেতুর স্থান ঠিক হয়। দেখা যায়, কাছাকাছি আরেকটি সেতু আছে। তবু নতুন সেতু নির্মাণ করা হচ্ছে।

নতুন সেতু নির্মাণের ক্ষেত্রে স্থান নির্ধারণ করতে হবে সর্বোচ্চসংখ্যক মানুষের কাজে আসছে কি না, সে বিবেচনায়।এমপিদের চাওয়ায় ২৫৬টি সেতু নির্মাণের প্রকল্প, ব্যয় ৮,৮৮৮ কোটি টাকা, কোন জেলায় কয়টিসেতু নির্মাণের ক্ষেত্রে নদী ও খালের স্বাভাবিক প্রবাহ ও নৌ চলাচল কোনোভাবেই বাধাগ্রস্ত করা যাবে না। দেশে একটা অভ্যাস আছে যে খরচ কমানোর জন্য সেতু ছোট করে নির্মাণ করা হয়। নদীর দুই পাশে ভরাট করে ছোট সেতু নির্মাণ অত্যন্ত ক্ষতিকর।

এর ফলে নদীর স্বাভাবিক গতিপ্রবাহ ব্যাহত হয়, নদী গতিপথ পরিবর্তন করতে পারে এবং ধীরে ধীরে নাব্যতা হারিয়ে মৃত্যুর দিকে ধাবিত হতে পারে।পাশাপাশি সেতুর উচ্চতা ও নকশা যথাযথ না হলে নৌ পরিবহন বাধাগ্রস্ত হয়, যা শিল্প, বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাব ফেলে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর