কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে গতকাল মঙ্গলবার রাতে আগুন দেওয়া হয়
কুমিল্লা নগরের মুন্সেফবাড়ি এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দীন বাহারের বাড়িতে আবারও আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার মধ্যরাতে বাড়িটির নিচতলায় কলাপসিবল গেটের ভেতরে আগুন দেওয়া হয়। বাড়ির নিচতলায় তাঁর ব্যক্তিগত কার্যালয় ছিল।
এ নিয়ে বাড়িটিতে তিনবার আগুন দেওয়ার ঘটনা ঘটল।একই রাতে নগরের রামঘাট এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়েও অগ্নিসংযোগ করা হয়েছে।গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও বিএনপির সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা অগ্নিসংযোগ করেন। এরপরই এ ঘটনা ঘটল।
রাতে নগরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেন কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল লোক স্লোগান দিতে দিতে নগরের রামঘাট এলাকায় আওয়ামী লীগের দক্ষিণ জেলা কার্যালয়ের সামনে যান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।