advertisement
advertisement

শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
শন কনারি থেকে ড্যানিয়েল ক্রেগ, আগের ছয় জেমস বন্ড কে কেমন ছিলেন

ছয় দশকের বেশি সময় ধরে হলিউডের অন্যতম জনপ্রিয় এই চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন ছয় অভিনেতা

advertisement

বন্ড, জেমস বন্ড। কখনো সুদর্শন, মার্জিত ও রসিক এক ব্রিটিশ গুপ্তচর; কখনো দুর্ধর্ষ অ্যাকশন হিরো, কখনো আবার নারীসঙ্গপ্রিয়, আত্মবিশ্বাসী এক দুঃসাহসী পুরুষ। ছয় দশকের বেশি সময় ধরে হলিউডের অন্যতম জনপ্রিয় এই চরিত্রকে পর্দায় তুলে ধরেছেন ছয় অভিনেতা। প্রত্যেকেই নিজের মতো করে বদলে দিয়েছেন জেমস বন্ডকে।

কারও হাতে চরিত্রটি পেয়েছে আভিজাত্য, কারও হাতে রসিকতা, কারও হাতে এসেছে নিষ্ঠুরতা ও মানবিক দুর্বলতা।এবার সেই ধারায় যুক্ত হচ্ছেন রবার্ট প্যাটিনসন। ২০২৬ সালের ১৬ নভেম্বর অ্যামাজন এমজিএম স্টুডিও আনুষ্ঠানিকভাবে তাঁকে পরবর্তী জেমস বন্ড হিসেবে ঘোষণা করেছে। ৪০ বছর বয়সী এই ব্রিটিশ অভিনেতা হবেন পর্দার সপ্তম আনুষ্ঠানিক ০০৭। তাঁর প্রথম বন্ড ছবিটি পরিচালনা করবেন ডেনিস ভিলনভ। চিত্রনাট্য লিখছেন ‘পিকি ব্লাইন্ডার্স’খ্যাত স্টিভেন নাইট।

ছবিটি ২০২৮ সালে মুক্তির পরিকল্পনা রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর