advertisement
advertisement

সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ণ
সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের শাখায় আগুন

আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। গতকাল রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়

advertisement

চট্টগ্রামের সাতকানিয়ায় রাতের আঁধারে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে দ্রুত নিভিয়ে ফেলার কারণে আগুনে তেমন ক্ষয়ক্ষতি হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দুইটার দিকে উপজেলা পরিষদের পাশে অবস্থিত গ্রামীণ ব্যাংকের শাখায় এ ঘটনা ঘটে।গ্রামীণ ব্যাংকের সাতকানিয়া শাখার ব্যবস্থাপক মীর লায়েক আলী প্রথম আলোকে বলেন, চারতলা একটি ভবনে শাখার কার্যক্রম পরিচালিত হয়। রাতে ভবনটিতে একজন নিরাপত্তাকর্মীসহ ১২ জন ছিলেন।

রাত দুইটার দিকে ভবনের মূল ফটকে আগুন দেওয়া হয়। তবে ভবনে থাকা নিরাপত্তাকর্মী আগুন দেখতে পেয়ে দ্রুত অন্যদের জানান। এরপর সবার চেষ্টায় ১০ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।চট্টগ্রামে গ্রামীণ ব্যাংকের শাখায় ককটেল বিস্ফোরণ, আগুনমীর লায়েক আলী বলেন, ‘ভবনে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই লাগুন লাগিয়ে দেওয়া ব্যক্তিদের তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। আগুনে শুধু মূল ফটক ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভবনের ভেতরে থাকা টেবিল, আসবাব ও অন্যান্য মালামাল অক্ষত রয়েছে।’পুলিশ জানায়, ভবনের মূল ফটকের পাশে দুটি বোতল পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর