advertisement
advertisement

নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
নভেম্বর মাসে সোনার দাম কমল ভরিতে ১৪ হাজার ২৮৮ টাকা

সোনার গয়না

advertisement

দেশের বাজারে আবার কমেছে সোনার দাম। বৈশ্বিক বাজারে দরপতনের কারণে দেশে টানা ছয় দফায় ভরিতে সোনার দাম কমেছে মোট ১৪ হাজার ২৮৮ টাকা। আজ বুধবার কমেছে সর্বোচ্চ ২ হাজার ২১৬ টাকা।বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ সকালে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। এর আগে ৬ ও ১১ নভেম্বর দুই দফায় ভরিতে ২ হাজার ৭৪১ টাকা করে মোট ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়।

এরপর গত বৃহস্পতিবার কমে ২ হাজার ২১৬ টাকা; শুক্রবার কমে ২ হাজার ১৫৮ টাকা; শনিবার কমেছে ২ হাজার ২১৬ টাকা। আজ রুপার দামও কমেছে। টানা ছয় দফায় দাম কমায় আজ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ২ লাখ ৫ হাজার ৬৯৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৭৬ হাজার ৭০৯ টাকা আর সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকা।সোনার আজকের দাম ১ নভেম্বরের পর সর্বনিম্ন।

তবে নভেম্বরের শুরুতে (২ থেকে ৫ নভেম্বর) সোনার দাম প্রায় ১২ হাজার টাকা বেড়ে ২ লাখ ২৯ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছিল।সোনার দাম কমানোর কারণ হিসেবে বাজুস জানিয়েছে, দেশে তেজাবি সোনার (খাঁটি সোনা) দাম কমেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর