advertisement
advertisement

আর্থশট প্রাইজ অনুষ্ঠানের গ্রিন কার্পেটে নজর কাড়লেন তারকারা, মধ্যমণি ব্রিটিশ রাজপরিবারের হবু রাজা-রানি


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫৪ অপরাহ্ণ
আর্থশট প্রাইজ অনুষ্ঠানের গ্রিন কার্পেটে নজর কাড়লেন তারকারা, মধ্যমণি ব্রিটিশ রাজপরিবারের হবু রাজা-রানি

মনীশ মালহোত্রার কালো ভেলভেটের বেস্পোক বন্ধগলা আর ম্যাচিং প্যান্ট ও ড্রেস শুজে হাজির হয়েছেন প্রিন্স উইলিয়াম। প্রিন্সেস কেট পরেছেন মহিমা মহাজনের ফ্লোরটাচ ঝলমলে লাল আনারকলি

advertisement

ভারতে ব্রিটিশ রাজপরিবারের হবু রাজা-রানি প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিনের সফর আলোড়ন তুলেছে সম্প্রতি। কাল রাতে মুম্বাইয়ে আয়োজিত অনুষ্ঠানে পরিবেশ বাঁচানোর আর্থশট প্রাইজ প্রদান করেছেন তাঁরা হলিউড-বলিউড তারকাদের উপস্থিতিতে। বিজয়ীদের মধ্যে এবার একটি দেশও রয়েছে। পরিবেশবান্ধব নীতিমালার মাধ্যমে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ মানুষের পানির সরবরাহ সুরক্ষায় ভূমিকা রাখার স্বীকৃতি পেয়েছে ভুটান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার, অভিনেতা রামি মালেক এবং বলিউড তারকা আলিয়া ভাট ও সোনম কাপুর,‘ব্রিজারটন’খ্যাত অভিনেত্রী সিমোন অ্যাশলি। প্রিন্স উইলিয়ামের প্রতিষ্ঠিত এই বার্ষিক আয়োজন এবার ষষ্ঠ বছরে পা দিয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ‘দ্য ট্রেইটরস ইন্ডিয়া’র উপস্থাপক এবং ভারতের জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতাদের একজন করণ জোহর।

চার বছর পর প্রথমবারের মতো একসঙ্গে সরকারি বিদেশ সফরে গেছেন প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস ক্যাথরিন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর