advertisement
advertisement

আলাস্কা থেকে অবশেষে সিনেটে জিতলেন ডেমোক্র্যাট পেলটোলা, এখন ব্যবধান ৫৬-৪৪


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ণ
আলাস্কা থেকে অবশেষে সিনেটে জিতলেন ডেমোক্র্যাট পেলটোলা, এখন ব্যবধান ৫৬-৪৪

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ভোটের রাতে আলাস্কার অ্যাঙ্কোরেজে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন মেরি পেলটোলা। ৩ নভেম্বর ২০২৬

advertisement

মার্কিন সংবাদমাধ্যমের পূর্বাভাস মিলে গেছে। যুক্তরাষ্ট্রের আলাস্কায় সিনেট নির্বাচনে জয়ী হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মেরি পেলটোলা। তিনি রিপাবলিকান দলের বর্তমান সিনেটর ড্যান সুলিভানকে হারিয়েছেন। এবারের মধ্যবর্তী নির্বাচনে সিনেটে এটি ডেমোক্র্যাটদের নবম আসন দখল। এর ফলে সিনেটে ডেমোক্র্যাটদের মোট আসন দাঁড়াল ৫৬। অন্যদিকে রিপাবলিকানদের আসন থেকে কমে দাঁড়াল ৪৪টিতে।

এই ব্যবধানের সংখ্যাগরিষ্ঠতার ফলে সিনেটে ডেমোক্র্যাটদের অবস্থান আরও শক্তিশালী হলো।গতকাল মঙ্গলবার আলাস্কার র‍্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতির ফলাফল প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, ৫০ শতাংশ ভোট পেয়ে প্রথম হয়েছেন মেরি পেলটোলা। অন্যদিকে, ড্যান সুলিভান পেয়েছেন ৪৬ শতাংশ ভোট।র‍্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতিতে ভোটাররা শুধু একজন প্রার্থীকে ভোট দেন না; বরং পছন্দ অনুযায়ী প্রার্থীদের প্রথম, দ্বিতীয়, তৃতীয়—এমন ক্রম সাজিয়ে দেন।

এ পদ্ধতিতে জয়ী হতে অন্তত ৫০ শতাংশ ভোট পেতে হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর