পরীক্ষাগারে কোনো নমুনা বিশ্লেষণ করে যে ফল পাওয়া যায়, তা কতটা নির্ভুল?
আমরা প্রতিদিন নানা ধরনের জিনিস পরিমাপ করি। খাবারে পুষ্টি উপাদানের পরিমাণ, পানিতে ক্ষতিকর ধাতুর উপস্থিতি, ওষুধের কার্যকর উপাদানের মাত্রা কিংবা বাতাসে দূষকের ঘনত্ব—সবকিছু নির্ধারণের জন্য প্রয়োজন সঠিক পরিমাপ। কিন্তু পরীক্ষাগারে কোনো নমুনা বিশ্লেষণ করে যে ফল পাওয়া যায়, তা কতটা নির্ভুল? ফলাফলটি প্রকৃত মানের কাছাকাছি কি না, তা কীভাবে নিশ্চিত হওয়া সম্ভব?
এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য উত্তর দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে রেফারেন্স ম্যাটেরিয়াল বা প্রামাণ্য উপাদান।মান নির্ধারণ ও সঠিক পরিমাপের গুরুত্ব মানবসভ্যতার ইতিহাসে বহু পুরোনো। প্রাচীনকাল থেকেই ওজন, দৈর্ঘ্য ও পরিমাণ নির্ধারণে ন্যায্যতা বজায় রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সঠিক পরিমাপ শুধু বিজ্ঞানের বিষয় নয়, এটি সততা, ন্যায়বিচার ও মানুষের প্রতি দায়িত্বশীলতার সঙ্গেও সম্পর্কিত।আধুনিক বিশ্লেষণী রসায়নে এই নীতির বাস্তব প্রয়োগ হলো রেফারেন্স ম্যাটেরিয়াল (RM) এবং সার্টিফায়েড রেফারেন্স ম্যাটেরিয়াল (CRM)।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।