advertisement
advertisement

১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:২৯ অপরাহ্ণ
১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দৃর্বৃত্তরা। জামিরদিয়া স্কয়ার মাস্টারবাড়ি, ভালুকা, ১৯ নভেম্বর

advertisement

অনলাইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষণা দেওয়া লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে একের পর এক নাশকতার ঘটনা ঘটছে। কোথাও ককটেল বিস্ফোরণ, কোথাও চলন্ত কিংবা দাঁড়িয়ে থাকা পরিবহনে আগুন, কোথাও আবার সরকারি ও ব্যক্তি মালিকানাধীন স্থাপনায় অগ্নিসংযোগ করা হচ্ছে।পুলিশের হিসাবে, ৭ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ১২ দিনে ৭৮টি স্থানে ককটেল বিস্ফোরণ ঘটেছে। আগুন দেওয়া হয়েছে ৭৪টি পরিবহনে। এসব ঘটনায় সারা দেশে ৩৮টি মামলা হয়েছে।

এসব মামলায় এখন পর্যন্ত ৬৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।আগুনে পুড়ছে গ্রামীণ ব্যাংকের একটি শাখার ফটক। মঙ্গলবার রাতে চট্টগ্রামের সাতকানিয়ায়পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এই সময়ে পুলিশের তিনটি স্থাপনায় অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়েছে।

এ ছাড়া ১৮টি গাড়িতে অগ্নিসংযোগ, দুটি স্থাপনায় ককটেল বিস্ফোরণ এবং ককটেল বিস্ফোরণে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও রয়েছে।এ ছাড়া আজ গোপালগঞ্জে বিএনপির এক সংসদ সদস্যের (এমপি) বাড়িসহ দেশের ১৬টি জেলায় সরকারি–বেসরকারি স্থাপনা ও গাড়িতে আগুন দেওয়া এবং নাশকতার তথ্য পাওয়া গেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর