ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং র-এর সাবেক প্রধান সামন্ত গোয়েল
ভারতের খালিস্তানপন্থী মার্কিন নাগরিক গুরপতবন্ত সিং পান্নুনের দায়ের করা হত্যা ষড়যন্ত্র মামলায় জারি করা সমন ভারতীয় আদালতের মাধ্যমে পাঠানোর ব্যবস্থা করলেন নিউইয়র্কের আদালত। ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সাবেক ‘র’ প্রধান সামন্ত গোয়েলসহ আরও কয়েকজনের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের বিরুদ্ধে পান্নুন যে মামলা দায়ের করেছেন, তাতে হাজিরার জন্য নিউইয়র্ক আদালত আগেই সমন জারি করেছিলেন।
দোভাল ও গোয়েলদের ঠিকানায় সেই সমন পৌঁছে দিতে সাহায্য করতে এবার দিল্লির তিন আদালতকে অনুরোধ করা হয়েছে।নিউইয়র্ক ডিস্ট্রিক্ট আদালতের বিচারক ক্যাথরিন পোল্ক ফাইল্লা দিল্লির পাতিয়ালা হাউস আদালত, দ্বারকা আদালত ও তিস হাজারী আদালতকে সমন গ্রহণ করে তা সংশ্লিষ্টদের ঠিকানায় পাঠানোর অনুরোধ জানিয়েছেন।
এই অনুরোধ করা হয়েছে দ্য হেগ কনভেনশন অনুযায়ী।বিচারপতি ফাইল্লা দিল্লির আদালতগুলোর কাছে অনুরোধ করেছেন, এই সমন পৌঁছে দেওয়ার বিষয়টি নিয়ে তাঁরা যা করবেন, তা যেন লিখিতভাবে যুক্তরাষ্ট্রের আদালতকে জানানো হয়।সর্বভারতীয় ইংরেজি দৈনিক টাইমস অব ইন্ডিয়া সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, সমন জারিতে সাহায্যের এই বিষয়টি বাধ্যতামূলক নয়।ভারতীয় বংশোদ্ভূত মার্কিন নাগরিক পান্নুনকে হত্যার চেষ্টায় যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় নাগরিক নিখিল গুপ্তাকে ২০২৩ সালে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়েছিল।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।