মেক্সিকো লড়াই করছে সমুদ্রের শৈবালের বিরুদ্ধে। অতিরিক্ত শৈবালের কারণে ধুঁকছে মেক্সিকোর পর্যটন অর্থনীতি। হোটেল ও স্নরকেলিং ব্যবসায় ধস নেমেছে। হঠাৎ এই শৈবাল বেড়ে যাওয়ার কারণ কী?মেক্সিকোর ক্যারিবিয়ান উপকূল নীল জলরাশি আর সাদা বালুর সৈকত। কিন্তু সেই নীল সমুদ্রই হঠাৎ রূপ নিল গাঢ় চকলেট রঙে। সমুদ্রের এই রূপ বদলের পেছনে রয়েছে ‘সারগাসাম’ নামের একধরনের সামুদ্রিক শৈবাল। প্রাকৃতিকভাবে সমুদ্রের জীববৈচিত্র্যের জন্য শৈবাল উপকারী।
কিন্তু অতিরিক্ত শৈবাল মেক্সিকোর পর্যটন অর্থনীতির জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই বিপুল পরিমাণ শৈবাল সরাতে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছে মেক্সিকোর নৌবাহিনী।সমুদ্রে শৈবাল সরানোর মহাযজ্ঞগত অক্টোবরে মেক্সিকোর উপকূল থেকে আধা মাইল দূরে কমান্ডার আলভারো ভিলানুয়েভা ও তাঁর দল এক বিশাল শৈবালপুঞ্জের দেখা পায়।
স্যাটেলাইট ও ড্রোনের সাহায্যে এর গতিবিধি নজরদারি করছিল নৌবাহিনী।এরপর ‘নাটানস’ নামের বিশেষ একটি জাহাজ থেকে পানিতে কনভেয়ার বেল্ট নামিয়ে শৈবালগুলো টেনে তোলা শুরু হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।