advertisement
advertisement

ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:৩২ অপরাহ্ণ
ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি প্রকল্পের দায়িত্ব পেলেন রিফা তাছনিয়া

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে নিয়োগপত্র গ্রহণ করছেন রিফা তাছনিয়া (ডান দিক থেকে তৃতীয়)। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

advertisement

ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের বৈদ্যুতিক যানবাহন (ইভি) প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে নিয়োগপত্র গ্রহণ করছেন রিফা তাছনিয়া (ডান দিক থেকে তৃতীয়)। এ সময় প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেনদেশে বৈদ্যুতিক যানবাহন (ইলেকট্রিক ভেহিক্যাল বা ইভি) তৈরির প্রকল্পের মনিটরিং ডিরেক্টর হিসেবে তরুণ উদ্যোক্তা রিফা তাছনিয়াকে নিয়োগ দিয়েছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।

তিনি প্রতিষ্ঠানটির প্রয়াত পরিচালক মাহবুব আলমের ছোট বোন।দেশে ওয়ালটনের বৈদ্যুতিক গাড়ি তৈরির উদ্যোগটি ছিল মাহবুব আলমের স্বপ্ন। এবার সেই প্রকল্পের তদারকির দায়িত্ব পেলেন তাঁর বোন।ওয়ালটনের নির্বাহী কমিটির (ইসি) ৬৯তম সভায় রিফা তাছনিয়াকে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়। গত মঙ্গলবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত এক চিঠিতে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ওয়ালটন।কোম্পানিটির তথ্য অনুযায়ী, ওয়ালটনের বৈদ্যুতিক যানবাহন প্রকল্পের দায়িত্ব পাওয়া ব্যক্তিদের মধ্যে রিফা তাছনিয়া সর্বকনিষ্ঠ।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর