advertisement
advertisement

জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ৭:৩৯ অপরাহ্ণ
জলবায়ুমঞ্চে ডিজিটাল উপনিবেশের ছায়া

আফ্রিকার দেশ চাদের পশুচারণজীবী ফুলানি জনগোষ্ঠীর প্রতিনিধি মোওসা হামানি খরা ও বৃষ্টিহীনতার সংকটকে তুলে ধরছেন লেখকের কাছে। ছবিটি তুলে দিয়েছেন মিশরের হাইতাম আব্দালাজিম ওসমান। আন্তালিয়া, তুরস্ক ১৪ নভেম্বর ২০২৬

advertisement

আফ্রিকার দেশ চাদের পশুচারণজীবী ফুলানি জনগোষ্ঠীর প্রতিনিধি মোওসা হামানি খরা ও বৃষ্টিহীনতার সংকটকে তুলে ধরছেন লেখকের কাছে। ছবিটি তুলে দিয়েছেন মিশরের হাইতাম আব্দালাজিম ওসমান। আন্তালিয়া, তুরস্ক ১৪ নভেম্বর ২০২৬তুরস্কের আন্তালিয়ায় ৯ নভেম্বর শুরু হওয়া বৈশ্বিক জলবায়ু সম্মেলন শেষ হতে আর মাত্র দুই দিন বাকি। কিন্তু বিশ্বনেতৃত্ব এখনো পৃথিবী বাঁচানোর অঙ্গীকার বাস্তবায়নে তৎপর হতে পারেননি।

জীবাশ্ম জ্বালানি, ১ দশমিক ৫ ডিগ্রি উষ্ণতা লক্ষ্য, অভিযোজন, ক্ষয়ক্ষতি, নিঃসরণ হ্রাস ও তহবিলের অঙ্গীকার থেকে সরে গিয়ে বরং ‘বিদ্যুতায়নের’ নামে জলবায়ুর আলাপকে ‘কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই)’ বাণিজ্য ও ডিজিটাল উপনিবেশের দরজায় দাঁড় করানো হচ্ছে। এমনকি বহু সংগঠন যারা আলোচনা-অধিবেশন-প্রতিবাদের পোস্টার-ব্যানার সৃজনশীলভাবে তৈরি করত, কপ৩১-এ গরিষ্ঠভাগই এআইয়ের কাছে নতজানু হয়েছে।

২০৩৫ সালের ভেতর বৈশ্বিক জলবায়ু তহবিল ১ দশমিক ৩ ট্রিলিয়ন মার্কিন ডলার অর্জনের লক্ষ্যে উন্নত ধনী ও দূষণকারীরা রাষ্ট্রগুলো বছরে ৩০০ বিলিয়ন ডলার অর্থায়নের অঙ্গীকার করলেও আন্তালিয়ায় এই প্রতিশ্রুতি এখনো কার্যকর হয়নি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর