advertisement
advertisement

ব্রাজিল এখন ‘শক্তের ভক্ত নরমের যম’


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:৪৫ অপরাহ্ণ
ব্রাজিল এখন ‘শক্তের ভক্ত নরমের যম’

ব্রাজিল ফুটবল দল

advertisement

তিন ম্যাচের পার্থক্য। নইলে আর্জেন্টিনা ও ব্রাজিল সমান ম্যাচই খেলত।২০২৬ সালে মোট ১৭ ম্যাচ খেলেছে আর্জেন্টিনা। এর মধ্যে প্রীতি ম্যাচ ৯টি। ব্রাজিলও এ বছর মোট ১৪ ম্যাচ খেলার পথে ৯টি প্রীতি ম্যাচ খেলেছে। তিন ম্যাচের পার্থক্যটা গত জুলাইয়ে শেষ হওয়া বিশ্বকাপে। নরওয়ের বিপক্ষে হেরে ব্রাজিল বাদ পড়ে শেষ ষোলো থেকে।

আর্জেন্টিনা শেষ ষোলো পেরিয়ে খেলে আরও তিনটি ম্যাচ—কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল।ব্রাজিল এই ১৪ ম্যাচের ৯টিতে জিতেছে। ৩ হার ও ২ ড্র। জয়ের হার ৬৪.২৮ শতাংশ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের এই ফল অবশ্যই খুব বেশি সন্তোষজনক নয়। ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নিজেই বলেছেন, ‘এটুকু যথেষ্ট নয়। আমাকে আরও বেশি কিছু করতে হবে এবং তা করব। আমাকে আরও উন্নতি করতে হবে।’আনচেলত্তির এ বছর আর উন্নতির সুযোগ নেই।

কারণ, এ বছর ব্রাজিল শেষ ম্যাচটা খেলে ফেলেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর