advertisement
advertisement

ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটি, নিরাপদ থাকতে যা করতে হবে

ক্রোম ব্রাউজারে নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে

advertisement

ক্রোম ব্রাউজারে গুরুতর নিরাপত্তাত্রুটির সন্ধান পাওয়া গেছে। নিরাপত্তাত্রুটিটি কাজে লাগিয়ে সাইবার অপরাধীরা চাইলেই ক্রোম ব্রাউজার ব্যবহারকারীদের যন্ত্র থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করার পাশাপাশি ক্ষতিকর ম্যালওয়্যার প্রবেশ করাতে পারে। এরই মধ্যে ত্রুটিটি কাজে লাগিয়ে বেশ কিছু যন্ত্রে হামলাও চালিয়েছে সাইবার অপরাধীরা।

ফলে অন্য ব্যবহারকারীরা যেকোনো সময় সাইবার হামলার কবলে পড়তে পারেন।গুগলের তথ্যমতে, ক্রোম ব্রাউজারের এক্সএমএল (এক্সটেনসিবল মার্কআপ ল্যাঙ্গুয়েজ) ডেটা প্রক্রিয়াকরণের একটি অংশে ত্রুটিটি পাওয়া গেছে। নিরাপত্তাত্রুটিটির শনাক্তকরণ নম্বর সিভিই-২০২৬-১২৫৩৫০। গুরুতর এই নিরাপত্তাত্রুটির সমাধানে এরই মধ্যে নতুন নিরাপত্তা–আপডেট প্রকাশ করেছে গুগল।

উইন্ডোজ, ম্যাক ও লিনাক্স অপারেটিং সিস্টেমে চলা ক্রোমের ডেস্কটপ সংস্করণের জন্য আপডেটটি প্রকাশ করা হয়েছে।ক্রোম ব্রাউজারে থাকা এ ত্রুটির কারণে কতজন ব্যবহারকারী সাইবার হামলার শিকার হয়েছেন, সে বিষয়ে গুগল কোনো তথ্য প্রকাশ করেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর