advertisement
advertisement

রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
রূপপুরে রুশ-বাংলা মিশেল, ‘বন্ধু’ ডাক গড়িয়েছে প্রেম-বিয়েতেও

ফার্মেসিতে ওষুধ কিনতে এসেছেন এক বিদেশি নারী। গ্রিন সিটি, ঈশ্বরদী, পাবনা, ১২ নভেম্বর

advertisement

‘বন্ধু, বন্ধু’—গ্রিন সিটি থেকে বের হয়ে সড়ক পেরিয়ে বাজারে ঢুকতেই রুশ নাগরিকদের ডাকেন স্থানীয় দোকানিরা। রুশরাও মৃদু হেসে জবাব দেন, ‘বন্ধু’। কেউ দোকানে ঢুকে কেনাকাটা করেন, কেউ আবার দ্রুত পা চালিয়ে চলে যান। পাবনার ঈশ্বরদীর দিয়ার সাহাপুর গ্রামের এই বাজারে এখন এমন দৃশ্য প্রতিদিনের। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কাজ করতে রাশিয়া থেকে এসেছেন বিজ্ঞানী, প্রকৌশলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মী।

তাঁদের থাকার জন্য গড়ে উঠেছে গ্রিন সিটি আবাসিক এলাকা। এই বিদেশিদের ঘিরে বদলে গেছে আশপাশের এলাকার জীবনযাত্রা। গড়ে উঠেছে বাজার, বিপণিবিতান, রেস্তোরাঁ ও রিসোর্ট। তাঁদের চাহিদা মেটাতে স্থানীয় কৃষকেরা শুরু করেছেন নতুন ধরনের সবজির চাষও। এই যোগাযোগে বদল এসেছে ভাষাতেও। রুশ নাগরিকদের সঙ্গে কথা বলতে স্থানীয় বাসিন্দারা শিখেছেন কিছু রুশ শব্দ, তাঁরাও শিখেছেন বাংলা। দুই ভাষা মিশে তৈরি হয়েছে একধরনের রুশ-বাংলা মিশ্র ভাষা।

কাজ ও কেনাকাটার সম্পর্কের বাইরে কারও কারও মধ্যে গড়ে উঠেছে প্রেমের সম্পর্ক।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর