গবেষণাগারে বিজ্ঞানী জাহিদ হাসান
বাংলাদেশি-মার্কিন পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান পেয়েছেন যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটির (এপিএস) ২০২৭ সালের ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার। কোয়ান্টাম পদার্থের নানা ধরনের টপোলজিক্যাল অবস্থা আবিষ্কারে অবদানের জন্য তাঁকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।
আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাঁর গবেষণা কোয়ান্টাম পদার্থবিজ্ঞানে নতুন সম্ভাবনার পথ তৈরি করেছে।এম জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞান বিভাগের ইউজিন হিগিন্স অধ্যাপক। কোয়ান্টাম পদার্থের বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে তাঁর গবেষণা দীর্ঘদিন ধরে বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে।
টপোলজিক্যাল ইনসুলেটর ও ভাইল সেমিমেটালের মতো পদার্থের আবিষ্কারে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।টপোলজিক্যাল ইনসুলেটর এমন একধরনের পদার্থ, যার ভেতরের অংশ বিদ্যুৎ অপরিবাহী।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।