একটা সময় ছিল, যখন বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক সূচক নিয়ে সবাই আশাবাদী ছিলেন। সরকারি হিসাবে ২০১০ থেকে ২০১৯ অর্থবছর পর্যন্ত গড় প্রবৃদ্ধি দেখানো হতো ৬ থেকে ৭ শতাংশ, দারিদ্র্যের হার কমছিল, বিদ্যুতায়ন সম্প্রসারিত হচ্ছিল। কিন্তু ওই পরিসংখ্যানের নির্ভরযোগ্যতা নিয়ে তখনই অর্থনীতিবিদদের প্রশ্ন ছিল, আর প্রবৃদ্ধির ভিত্তি যে কতটা ভঙ্গুর, তা সূচকে ধরা পড়ত না।
আজ প্রবৃদ্ধি ৪ শতাংশের আশপাশে, বেসরকারি বিনিয়োগ স্থবির, কর্মসংস্থানের স্থিতিস্থাপকতা ক্রমহ্রাসমান। এই মন্দা কোনো এক অর্থবছরের বা কোনো একক নীতিসিদ্ধান্তের ফল নয়। এক দশকের অমীমাংসিত কাঠামোগত সমস্যা জমতে জমতে এখন হিসাবের খাতায় প্রকাশ পাচ্ছে, আর সমন্বয়ের ব্যয়টি বহন করতে হচ্ছে বর্তমান সময়ের নীতিনির্ধারক ও উদ্যোক্তাদের। প্রশ্নটি হলো, এটি কি চক্রাকার মন্দা, নাকি কাঠামোগত দুর্বলতা? আমার মূল্যায়ন দ্বিতীয়টি।
আমরা প্রবৃদ্ধি পেয়েছি, কিন্তু প্রবৃদ্ধির কাঠামোগত ভিত্তি তৈরি করিনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।