advertisement
advertisement

আল্লাহর দেখা: কোথায়, কখন ও কীভাবে পাওয়া যাবে


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১:১৮ অপরাহ্ণ
আল্লাহর দেখা: কোথায়, কখন ও কীভাবে পাওয়া যাবে

advertisement

পবিত্র কোরআনে মহান আল্লাহ সৎকর্মশীল বান্দাদের সুসংবাদ দিয়ে বলেছেন, ‘যারা সৎকাজ করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান (বেহেশত) এবং তার চেয়েও বেশি কিছু।’ (সুরা ইউনুস, আয়াত: ২৬)এই আয়াতে ‘তার চেয়েও বেশি কিছু’ বলতে ঠিক কী বোঝানো হয়েছে, তা হাদিস শরিফে মহানবী (সা.) হৃদয়স্পর্শী ভাষায় ব্যাখ্যা করেছেন।

তিনি বলেছেন, বেহেশতে প্রবেশের পর মহান আল্লাহ বলবেন, ‘তোমরা কি চাও যে আমি তোমাদের আরও কিছু অতিরিক্ত দিই?’বেহেশতবাসীরা বিস্ময় প্রকাশ করে বলবে, ‘আপনি কি আমাদের মুখমণ্ডল উজ্জ্বল করে দেননি? আপনি কি আমাদের বেহেশতে প্রবেশ করাননি এবং দোজখ থেকে মুক্তি দেননি?’ অতঃপর মহান আল্লাহ নুরের পর্দা উন্মোচন করবেন। তখন বেহেশতবাসীদের কাছে মহান আল্লাহর দর্শনের চেয়ে প্রিয়, সুন্দর ও আকর্ষণীয় আর কিছুই মনে হবে না।

(সহিহ মুসলিম, হাদিস: ১৮১)কতটা স্পষ্ট দেখা যাবে তাঁকে পরকালে মহান আল্লাহর দর্শন লাভ করা কোনো কাল্পনিক বিষয় নয়; বরং তা অতি স্পষ্ট বাস্তবতা।সাহাবি জারির ইবনে আবদুল্লাহ (রা.) বলেছেন, আমরা এক পূর্ণিমার রাতে নবীজির সঙ্গে বসেছিলাম।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর