পদ্মা ব্যাংক
আগামী এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারিত হতে পারে। গত মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকটিকে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় আনার অনুমোদন দিয়েছে। ফলে ব্যাংকটিকে একীভূত করা, পুনর্গঠন কিংবা অবসায়নের মতো পদক্ষেপ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। তবে কোন পদ্ধতিতে ব্যাংকটির সংকট মোকাবিলা করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের ওই সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান।বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান আজ প্রথম আলোকে বলেন, পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের ফলে পদ্মা ব্যাংক আর স্বতন্ত্র ব্যাংক হিসেবে থাকছে না, তা নিশ্চিত হয়েছে। ব্যাংকটি একীভূত করা হতে পারে, অথবা পুনর্গঠন কিংবা অবসায়নের সিদ্ধান্ত আসতে পারে। তবে কোন পদ্ধতি অনুসরণ করা হবে, তা এখনো চূড়ান্ত হয়নি।
আগামী এক মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।এর আগে রেজোল্যুশন প্রক্রিয়ার আওতায় পাঁচটি দুর্বল ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।