ড. এম জাহিদ হাসান
প্রখ্যাত বাংলাদেশি পদার্থবিজ্ঞানী অধ্যাপক এম জাহিদ হাসান ২০২৭ সালের ডেভিসন-জার্মার অ্যাটমিক অর সারফেস ফিজিকস পুরস্কার পেয়েছেন। যুক্তরাষ্ট্রের আমেরিকান ফিজিক্যাল সোসাইটি (এপিএস) তাঁকে এ পুরস্কারে ভূষিত করেছে।
কোয়ান্টাম পদার্থে বিভিন্ন ধরনের টপোলজিক্যাল অবস্থা আবিষ্কার এবং আধুনিক সারফেস সায়েন্সের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গবেষণায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে এ সম্মাননা দেওয়া হচ্ছে।জাহিদ হাসান যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের ইউজিন হিগিন্স অধ্যাপক। কোয়ান্টাম পদার্থের বিচিত্র বৈশিষ্ট্য ও সম্ভাবনা নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিকভাবে পরিচিত।
বিশেষ করে টপোলজিক্যাল ইনসুলেটর ও ওয়েইল সেমিমেটালের মতো নতুন ধরনের কোয়ান্টাম পদার্থ আবিষ্কারে তাঁর গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।প্রিন্সটন ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, জাহিদ হাসানের গবেষণার অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ত্রিমাত্রিক টপোলজিক্যাল ইনসুলেটর আবিষ্কার।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।