বিশ্বকাপ ফাইনালে হারের পর কোহলি ও দ্রাবিড়
১৯ নভেম্বর ২০২৩। ভারতের ক্রিকেট ইতিহাসে দিনটি লেখা আছে এক বিষাদময় অধ্যায় হয়ে। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সেদিন শিরোপার লড়াইয়ে নেমেছিল স্বাগতিক ভারত ও অস্ট্রেলিয়া।টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে ওঠা ভারতের সামনে অপেক্ষা করছিল এক মহাকাব্যিক সমাপ্তির। কিন্তু সব হিসাব পাল্টে দেন এক অস্ট্রেলিয়ান—ট্রাভিস হেড। তাঁর ১৩৭ রানের অবিশ্বাস্য ইনিংসে ভেঙে চুরমার হয়ে যায় ভারতের বিশ্বজয়ের স্বপ্ন।
১ লাখের বেশি দর্শকের গ্যালারি সাক্ষী হয় অস্ট্রেলিয়ার ষষ্ঠ বিশ্বকাপ জয়ের, আর ভারতের জন্য দিনটি হয়ে থাকে এক দীর্ঘশ্বাসের নাম।দুই দলের দুই ধরনের শুরুবিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছিল টানা দুই হারে। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে হেরেছিল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। দুটো ম্যাচেই লড়াই করতে পারেনি তারা। এরপর টানা ৯ জয়।
এর মধ্যে আছে পুরো টুর্নামেন্টে ভালো খেলা ভারতের বিপক্ষে ফাইনালে দুর্দান্ত জয়।অন্যদিকে ভারত ফাইনালের আগে বিশ্বকাপে কোনো ম্যাচই হারেনি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।