advertisement
advertisement

পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২৯ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গে থাকতে যাদের অসুবিধা, তারা বাংলাদেশে চলে যাক: বিজেপির মন্ত্রী দিলীপের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য

পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপির সাবেক সভাপতি দিলীপ ঘোষ

advertisement

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে যাঁদের থাকতে অসুবিধা হচ্ছে, তাঁদের বিনা ভিসায় বাংলাদেশে পাঠানো হবে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমন ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য করেছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। হিন্দুত্ববাদী বিজেপি নেতা দিলীপের এই মন্তব্য রাজ্য রাজনীতি তো বটেই, সামাজিক যোগাযোগমাধ্যমেও তুমুল বিতর্কের জন্ম দিয়েছে। পশ্চিমবঙ্গকে উত্তর ভারতের রাজ্যের আদলে পরিবর্তন করার শপথ নিয়েছেন বিজেপির জ্যেষ্ঠ এই মন্ত্রী।

রাজনৈতিক পালাবদলের পর পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসার পর গত ছয় মাসে অন্তত পুলিশের পাঁচটি এনকাউন্টারে (বন্দুকযুদ্ধে) অভিযুক্ত ব্যক্তিদের মৃত্যুর ঘটনায় তুমুল বিতর্ক তৈরি হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার সংবাদমাধ্যমের সামনে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ‘বাংলাকে উত্তর প্রদেশ-গুজরাট বানাব, কারও বাপের হিম্মত থাকলে আটকাক।

যাদের পোষাবে না, বাংলাদেশে চলে যাক।’অর্থাৎ পশ্চিমবঙ্গে উত্তর প্রদেশ বা গুজরাটের মতো পরিস্থিতি সৃষ্টি করবেন, এমনটাই বক্তব্য দিলীপ ঘোষের।দিলীপ ঘোষ অভিযোগ করেন, অতীতে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর