দুর্ঘটনার পর বাসটি ভাঙচুর করেন বিএনপির নেতা–কর্মীরা। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কর্ণফুলী উপজেলার মইজ্জ্যারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে
চট্টগ্রামের কর্ণফুলীতে বাসের ধাক্কায় বিএনপির সাত নেতা-কর্মী আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চত্বরসংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে।
এ সময় নেতা-কর্মীরা সড়কটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অপতৎপরতার বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করছিলেন।আহত ব্যক্তিরা হলেন চরলক্ষ্যা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী উপজেলা বিএনপি নেতা মাহমুদুর রহমান, শিকলবাহা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সেলিম ইমরান, ইকরাম হোসেন, ফরহাদুল ইসলাম, মামুনুর রশিদ ও আবুল কালাম।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাতে মইজ্জ্যারটেক এলাকায় বিক্ষোভ মিছিল বের করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলটি মহাসড়কের বিভিন্ন অংশ ঘুরে মইজ্জ্যারটেক এলাকায় পৌঁছালে পেছন থেকে দ্রুতগতির একটি মিনিবাস মিছিলে থাকা নেতা–কর্মীদের ধাক্কা দেয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।