advertisement
advertisement

হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ণ
হামিদুর রাহমান: নতুন সময় গড়ার শিল্পী

বড় ছেলেকে নিয়ে শিল্পী হামিদুর রাহমানের (১৯২৮—১৯ নভেম্বর ১৯৮৮) ছবি ও মন্ট্রিলের ডয়সন কলেজের আন্তর্জাতিক ক্লাবে দেয়ালচিত্র এবং ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে দেয়ালচিত্র আদ্র ফ্রেসকো অবলম্বনে

advertisement

১৯৫০ সালের জানুয়ারিতে প্রকাশিত ‘অগত্যা’ পত্রিকার প্রথম বর্ষ সপ্তম সংখ্যায় ‘চিত্রশিল্প প্রদর্শনী ও আমরা’ শিরোনামে লেখায় হামিদুর রাহমান লিখেছেন, ‘শুধু রাজনৈতিক বা অর্থনৈতিক মুক্তিই একটা জাতির সত্যিকারের মুক্তি নয়। জাতির সত্যিকারের মুক্তি হলো কৃষ্টিগত মুক্তি (কালচারাল ফ্রিডম), যা পেতে হলে আমাদের দেশের গানগুলোকে আবার নতুন করে শিখতে হবে, বুঝতে হবে। শিল্পীর অঙ্কিত চিত্রকে সাধারণ মানুষের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

নতুন উৎসাহে সাহিত্য সৃষ্টির কাজে এগিয়ে আসতে হবে আমাদের।’একাত্ম, তেলরং, ১৯৫৬ বাংলার নানান চেনা-অচেনা মানুষের জীবন, শহর ঢাকা এবং রেখার জ্যামিতিক চৈতন্য শিল্পী হামিদুর রাহমানকে উৎসাহিত করেছে নতুন কিছু করতে। হাজার বছরের ঢাকা শহরের রাজধানী হওয়ার সময় ৪০০ বছরের বেশি হয়েছে। এর মধ্য দিয়ে ধীরে ধীরে নানা ধারণা ও ধারার জীবনাচার ও সাংস্কৃতিক প্রেক্ষাপটের ভেতর দিয়ে থিতু হয়েছে ঢাকা নামের এই জনপদ।

বিশেষ করে পুরান ঢাকায় মানুষে মানুষে মিলনে গড়ে উঠেছে জীবন দেখার ঐকান্তিক বাসনা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর