advertisement
advertisement

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও সাভারে ২০ কারখানায় ছুটি, বন্ধ অর্ধশতাধিক

গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দফায় দফায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা। সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আজ বেলা সাড়ে ১১টার দিকে গিলারচালা এলাকায়

advertisement

শ্রমিক অসন্তোষের জেরে আজ বৃহস্পতিবার গাজীপুর ও ঢাকার সাভারের অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বন্ধ করা হয়েছে অর্ধশতাধিক কারখানা। গাজীপুরে আজ সকালে পোশাকশ্রমিকেরা ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ তাঁদের সরিয়ে দেয়।

সাভারের পরিস্থিতি এখন পর্যন্ত শান্ত আছে।গাজীপুরমজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের মাওনা ও গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে আজ সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ করেন। পরে শিল্প পুলিশ তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।

এ সময় প্রায় ২০ মিনিট মহাসড়কটিতে যান চলাচল ব্যাহত হয়।গাজীপুরে পুলিশের গাড়িতে আগুন, মহাসড়কে বোমাসদৃশ বস্তু উদ্ধারএকই মহাসড়কের ভোগড়া বাইপাস এলাকায় কয়েকটি কারখানার শ্রমিকেরা সড়কে নেমে আন্দোলনের চেষ্টা করলে পুলিশ তাঁদেরও সরিয়ে দেয়।শ্রমিক অসন্তোষের কারণে আজ গাজীপুরে ১০টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর