advertisement
advertisement

চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১২:২১ অপরাহ্ণ
চার পেসার খেলানোর পরও সিরাজকে কেন বাদ দিল ভারত

ইংল্যান্ডের বিপক্ষে ওভাল টেস্টে ম্যাচসেরা হন মোহাম্মদ সিরাজ

advertisement

ইংল্যান্ড সফরে ভারতের পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসা ছিলেন মোহাম্মদ সিরাজ। ২৩ উইকেট নিয়ে পাঁচ টেস্টের সিরিজে দুই দলের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারি হন। ওভাল টেস্টে তাঁর ৯ উইকেটের সুবাদেই ছয় রানের নাটকীয় জয় পেয়েছিল ভারত। অথচ সেই সিরাজকেই নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টের একাদশে রাখেনি ভারত।

সবচেয়ে বিস্ময়কর ব্যাপার, বেসিন রিজার্ভের সবুজ উইকেটে চারজন পেসার খেলিয়েও জায়গা হয়নি সিরাজের!১৫ মিলিমিটার ঘাসে ঢাকা উইকেটে ভারত একাদশ সাজিয়েছে যশপ্রীত বুমরা, আকাশ দীপ, অংশুল কম্বোজ ও প্রসিধ কৃষ্ণাকে নিয়ে। স্পিনিং অলরাউন্ডার হিসেবে আছেন ওয়াশিংটন সুন্দর। প্রথম দিনে নিজের চেনা ছন্দেই বোলিং করেছেন বুমরা। নিউজিল্যান্ডের হারানো পাঁচ উইকেটের তিনটিই নিয়েছেন তিনি।

আকাশ দীপ ও অংশুল কম্বোজ পেয়েছেন একটি করে উইকেট।সেঞ্চুরি করেছেন হেনরি নিকোলস ও ৯৪ রানে অপরাজিত ফিলিপসতবে শুরুটা যেভাবে করেছিল ভারত, সেভাবে দিন শেষ করতে পারেনি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর