advertisement
advertisement

বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ


সময় নিউজ ২৪ | প্রতিবেদক: Md Munna প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২৬, ১:০৫ অপরাহ্ণ
বিশ্বে প্রতি চার নারীর একজন স্বামীকে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘ

advertisement

জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে প্রতি চারজন নারীর একজনের স্বামী বা সঙ্গী যৌন সম্পর্ক চাইলে তিনি তা প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন না। পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় ৪৫ শতাংশ নারী নিজের বিবাহিত জীবনেও যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব অঞ্চলে এ সংখ্যা ৩৩ শতাংশ। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর একজন যৌন সম্পর্ক প্রত্যাখ্যান করতে পারেন না।

আজ বৃহস্পতিবার জাতিসংঘের জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।প্রতিবেদনে আটটি দেশের তুলনামূলক তথ্য বিশ্লেষণ করা হয়েছে। দেশগুলো হলো অ্যাঙ্গোলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া। বিশ্লেষণে দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী কিশোরী ও তরুণীদের যৌন সম্পর্কে ‘না’ বলার ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় আরও কম।

সঙ্গীর সহিংসতার শিকার হওয়ার ঝুঁকি কিশোরীদের বেশি—এ বিষয়ে আগের গবেষণার সঙ্গেও এ তথ্য মিলে যায়।আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জ্যঁ-পল মুরুঙ্গা বলেন, ‘এগুলো সত্যিই দুঃখজনক পরিসংখ্যান।’ তিনি বলেন, আফ্রিকার দেশগুলো নারীর অধিকার রক্ষায় বাধ্যতামূলক আইনি মানদণ্ড নির্ধারণকারী ম্যাপুটো প্রটোকল গ্রহণ করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর